
‘চব্বিশের অভ্যুত্থানে গণহত্যার দায়ে কোনো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। সেই প্রক্রিয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ওই প্রক্রিয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ। আশা করি, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিচার হবে এবং নিষিদ্ধও হতে হবে।’
সারজিস আলম বলেন, ভারতীয় আধিপত্যবাদ এ দেশে চলবে না। দেশের রাজনীতিতে ভারতের আধিপত্যবাদ সহ্য করা হবে না। যদি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন করা হয়, তাহলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভবিষ্যতের বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস ও সুনামগঞ্জ এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরীসহ জেলা-উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কৌশল বদলাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছাড় না পেয়ে একক নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি। এর অংশ হিসেবে প্রাথমিক প্রার্থী তালিকায়ও পরিবর্তন আনা হচ্ছে।
২ ঘণ্টা আগে
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সক্ষমতার নয়, বরং দুর্নীতি, ব্যবস্থাপনা, পরিকল্পনা, সিদ্ধান্তহীনতা ও জবাবদিহির ঘাটতির ফল বলে মন্তব্য করেছেন জামায়াতের সদস্য মো. নাজিবুর রহমান। সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘দয়া নয়, মানুষ বিল দেয়, মানুষ কর দেয়। বিলের টাকায় তাঁর ঘরে আলো থাকবে, চুলায় আগুন জ্বলবে...
৭ ঘণ্টা আগে
আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি দায়ের করেছেন।
৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শাহবাগ এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ দক্ষিণ...
১০ ঘণ্টা আগে