
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না করা পর্যন্ত সংসদ বর্জন করবে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার জিএম কাদেরের কার্যালয় সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছে।
জিএম কাদেরের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার সংসদ অধিবেশন শেষে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদরা জাতীয় সংসদে যাবে না। আজ রোববার বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের স্থলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নাম গত অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে প্রস্তাব করেছিল দলটি। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্পিকার। বিরোধীদলীয় নেতা হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের নাম প্রস্তাব করে গত ৩ সেপ্টেম্বর স্পিকারকে চিঠি দেয় জাতীয় পার্টির সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। দলটি এখন স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১৬ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৯ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১ দিন আগে