Ajker Patrika

দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৯: ৩০
দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। ১৫ নভেম্বর সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করতে বিমানবন্দরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এরপর আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিএনপির জ্যেষ্ঠ এই নেতার সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী বিলকিস আকতার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত