
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের অনুষ্ঠানে ছাত্রদল সশস্ত্র হামলা চালায়। আহতদের উদ্ধার করতে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলামও হামলার শিকার হন। এ ঘটনায় জকসুর জিএস ও ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানাসহ ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, ৩ আগস্ট রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত জুলাইভিত্তিক একটি প্রদর্শনীতে হামলা চালানো হয়। একইভাবে ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ছাড়া ঢাকা কলেজেও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির অবসান এবং নিরাপদ শিক্ষাঙ্গনের প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি সরকার গঠনের পর ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে আওয়ামী লীগের মতো আধিপত্য বিস্তারের রাজনীতিতে জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার পর আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেও তাঁদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে প্রত্যক্ষ করছি যে, দেশকে অস্থিতিশীল করতে যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সন্ত্রাসীরা হেলমেট পরে দেশীয় অস্ত্র হাসুয়া, লাঠিসোঁটা নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিছিল করছে। ঢাকার বকশীবাজারে হেলমেট পরে যুবদল নেতা নয়নের নেতৃত্ব সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে, মিছিল করছে। এসব কর্মকাণ্ড দেখে বলতে দ্বিধা নেই, বিএনপির ওপর ফ্যাসিবাদী শাসনের ছায়া ভর করেছে।’ তিনি বলেন, বিরোধী মতকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি ফ্যাসিবাদী কায়দায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যা দেশের শিক্ষাঙ্গনের জন্য অশনিসংকেত।
বিবৃতির শেষাংশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডে দেশবাসী হতবাক। তিনি বিএনপির প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে দেশের সব শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিককে সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরও পড়ুন—

২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ আট মাস অপেক্ষার পর গত ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ বা প্রমাণ ছাড়া প্রার্থীদের বাদ দেওয়া
৩১ মিনিট আগে
‘এটার যদি আপনারা কোনো ধরনের বিচার ও ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব—এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন। রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা...
১ ঘণ্টা আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আমরা যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো হারাতে বসেছি।’
১ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) নেতারা। বৈঠকে প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে সংসদে কথা বলার আশ্বাস দিয়েছেন শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে