
সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি নগদ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে তাঁকে উল্লিখিত টাকাসহ আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তাঁর কাছে থাকা প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকা নগদসহ তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

পোস্টে আরও এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশ্ন করা হলো, আমাদের জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন? কোনো সদুত্তর নেই। প্রশ্ন করা হলো, দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা কতটুকু? একেকবার একেক ধরনের উত্তর দেওয়া হলো। শেষ পর্যন্ত বোঝা গেল, কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন।
৯ ঘণ্টা আগে
বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে; কিন্তু তারা এখন তা করছে না। তবে জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন...
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে।’ সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য
১১ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে