
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ সোমবার রাজধানীর শাহবাগে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের ওপরে দাদাগিরি-বাবুগিরি করে বাংলার বীর জনগণকে পদানত রাখতে দেব না, আমাদের সংগ্রাম চলবে।’ তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান।
প্রতিবেশী দেশ ভারতের উদ্দেশে জামায়াত সেক্রেটারি বলেন, ‘ভারতের সীমানা, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, তিনি বললেন, শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি দুই মিনিটে বাংলাদেশ দখল করবেন! এতে বোঝা যায়, আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন।’
গত বছর প্রায় আড়াই হাজারের মতো পুশ ইন হয়েছে দাবি করে পরওয়ার বলেন, ‘শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে তিনি নিজেই বলেছেন, প্রায় সাড়ে চার হাজার ব্যক্তিকে নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় তারা পুশ ইন করেছেন। আমরা জানতে পেরেছি, গোটা ভারতে প্রায় ৯০ লাখ মানুষকে নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে পুশ ইনের আওতায় আনা হয়েছে।’
সরকারের উদ্দেশে পরওয়ার বলেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন; জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনারা ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে পার্লামেন্টে একটি দলকে কটাক্ষ করার জন্য অপচেষ্টা করেন, অথচ পুশ ইন করে, আপনাদের উপদেষ্টাদের অপমানিত করে আমাদের অখণ্ডতাকে নষ্ট করছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ৩০০ বিধিতে বিবৃতি দিতে পারেন না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশ ইন বন্ধ করতে না পারেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারেন, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারেন, সীমান্তের নাগরিকদের ওপর অত্যাচার বন্ধ করতে না পারেন, তাহলে নাকে খত দিয়ে তাঁদের পদত্যাগ করা উচিত।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ বলেন, ‘সরকারকে বলব, আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবেন, তবে নতজানু সম্পর্ক আমরা মেনে নেব না। সাহসিকতার সঙ্গে আমার দেশের সক্রিয়তা বজায় রেখে বীরত্বের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমরা সেই সম্পর্ক চাই।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন ১১ দলের নেতা–কর্মীরা। মিছিলটি শাহবাগ চত্বর থেকে মৎস্য ভবন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

শফিকুর রহমান বলেন, ‘যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত-পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান, এটি হবে অবশ্যই চরম নিমকহারামি। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না।’
২ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল বুধবার রাজধানীতে গণসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার দেশের সকল মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি
১৭ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও গ্যাস-সংকটে জনজীবন ও শিল্প খাত চরম বিপর্যয়ের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। তিনি বলেছেন, দেশে তীব্র গ্যাস-সংকটের কারণে বাসাবাড়ি ও শিল্পকারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার কারণে গ্যাস সরবরাহ ব্যাহত
১৮ ঘণ্টা আগে
সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত, দ্রব্যমূল্য, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে তাদের মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
১৯ ঘণ্টা আগে