Ajker Patrika

হংকং-শ্রীলঙ্কা ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তা, দেখে নিন কিছু মুহূর্ত

হংকংকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ছবি: এএফপি

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে শ্রীলঙ্কান ভক্ত-সমর্থকদের ভিড়। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়ে শেষ মুহূর্তে যেন হৃৎকম্প বেড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল লঙ্কান দর্শকদের। শেষ পর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়তে পেরেছেন তাঁরা। ছবি: এএফপি

হংকংয়ের বিপক্ষে গতকাল যেন কই মাছের প্রাণ নিয়ে খেলতে নেমেছিলেন পাতুম নিশাঙ্কা। ২২, ৪০, ৬৩, ৬৮—হংকংয়ের ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগে নিশাংকা এই চারবার জীবন পেয়েছেন। ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬৮ রান করা লঙ্কান ওপেনারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ছবি: এএফপি

১৫০ রান তাড়া করতে নেমে ৯.৩ ওভারে ২ উইকেটে ৬২ রান। তৃতীয় উইকেটে এরপর পাতুম নিশাংকা (ডানে) ও কুশল পেরেরা (বাঁয়ে) গড়েন ৩৪ বলে ৫৭ রানের জুটি। এটাই মূলত লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেয়। ছবি: এএফপি

ক্যাচের পর ক্যাচ মিস করা হংকং ঘুরে দাঁড়ায় শেষ মুহূর্তে। ২ ওভারের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার মনে ভয় ধরিয়ে দেয় তারা (হংকং)। লঙ্কানদের উইকেট পতনের পর এভাবেই উদযাপন করেছেন হংকংয়ের ক্রিকেটাররা।  ছবি: এএফপি

৮ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ৬ উইকেটে ১২৭ রান। শেষ ১৭ বলে ২৩ রানের সমীকরণ তখন কঠিনই মনে হচ্ছিল লঙ্কানদের কাছে। এরপর দলের আর কোনো বিপদ ঘটতে দেননি দাসুন শানাকা (বাঁয়ে) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (ডানে)। সপ্তম উইকেটে ১১ বলে ২৬ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তাঁরা। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত