রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকার একটি ছাদবাগানে ফুটেছে বাহারি ডেজার্ট রোজ (অ্যাডেনিয়াম ওবেসাম)। গোলাপি ও সাদা রঙের দ্বিপাপড়িযুক্ত ফুলটি সহজেই নজর কাড়ছে। রোদপ্রিয় এই রসালো গুল্মের পুরু সবুজ পাতা ও কাষ্ঠল কাণ্ডের সঙ্গে বহুস্তরীয় পাপড়ির গাঢ় গোলাপি কিনারা এবং সাদা-গোলাপি কেন্দ্র তৈরি করেছে দৃষ্টিনন্দন বৈপরীত্য। ছবি: মিলন শেখ