Ajker Patrika

দেখে নিন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের কিছু মুহূর্ত

লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ২০২৫ এশিয়া কাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া হংকং ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৪৩ রান। এই রান তাড়া করতে বাংলাদেশের লেগেছে ১০৬ বল। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বাংলাদেশের এশিয়া কাপ শুরুর দারুণ কিছু মুহূর্ত।

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫৮
শেষ তিন ওভারে হংকং হারিয়েছে ৪ উইকেট। ডেথ ওভারে বাংলাদেশের দারুণ বোলিংয়ে স্কোরবোর্ডে ১৫০ রান তোলার আগেই আটকে গেছে হংকং। ছবি: এএফপি

হংকংয়ের ব্যাটারদের মধ্যে অধিনায়ক ইয়াসিম মুর্তাজার স্ট্রাইক রেট ছিল সবচেয়ে বেশি। ১৪৭.৩৬ স্ট্রাইকরেটে করেছেন ২৮ রান। ১৯ বলের ইনিংসে মেরেছেন দুটি করে চার ও ছক্কা। হংকং অধিনায়কের বড় শট খেলা দেখছেন বাংলাদেশ উইকেটরক্ষক লিটন দাস। ছবি: এএফপি

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫.৪ ওভারে ২ উইকেটে ৪৭ রানে পরিণত হয় বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (১৯), তানজিদ হাসান তামিমের (১৪) উইকেট তুলে নেওয়ার পর এভাবেই উদযাপন করেছে হংকং। ছবি: এএফপি

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ১৪৫ রান করে পেয়েছেন সিরিজ-সেরার পুরস্কার। সেই ফর্মটা টেনে নিয়ে এসেছেন এশিয়া কাপে। হংকংয়ের বিপক্ষে গত রাতে ৩৯ বলে ৫৯ রান করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ছবি: এএফপি

হংকংয়ের বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত