একজন চিকিৎসকের ভুল চিকিৎসার ফলে এক ব্যক্তির মৃত্যু এবং তিনজনের জীবন বরবাদ হওয়ার পথে। নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। যদিও এ ধরনের সরকারি চিকিৎসালয়ে সাধারণ চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর রোগের চিকিৎসার জন্য রোগীকে ভালো মানের হাপসাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাড় বা অর্থোপেডিক বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম সেটা না করে বড়াইগ্রামের বনপাড়ায় তাঁর ব্যক্তিগত জাহেদা ক্লিনিকে এসব রোগীর অপারেশন করেছেন।
তিনি চিকিৎসাকে মানবসেবার ব্রত না ভেবে অর্থের লোভে পড়েছেন। মানুষ যখন অল্প সময়ে ধনী হওয়ার নেশায় পড়ে, তখন নীতিনৈতিকতার ধার ধারে না। জাহিদুল ইসলামকেও অর্থের লোভ এমনভাবে গ্রাস করেছে যে তিনি যোগ্যতার বিষয়টি মনে রাখেননি। ফলে যে বিষয়ে দক্ষতা নেই, তিনি সেই কাজ করেছেন। ওসমান গণি নামের এক রোগীর ঘাড়ের টিউমার অপারেশন করতে গিয়ে মাঝপথে লাপাত্তা হন তিনি এবং সেই রোগী মারা যান।
জাহিদুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় ডান পায়ের হাঁটুতে আঘাত পাওয়া নাজিমুদ্দিনের অপারেশন করেন ৬০ হাজার টাকার চুক্তিতে। অপারেশনের পাঁচ দিন পর ক্ষতস্থান থেকে পুঁজ বের হতে থাকে। এরপর সেখানে পচন শুরু হয়। প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করে আট মাস পর্যন্ত ওই চিকিৎসকের কাছে ড্রেসিং করিয়েছেন রোগী। তাতে কোনো উন্নতি হয়নি।
পা পিছলে পড়ে গিয়ে বাঁ হাতের হাড় ভেঙে যায় জহুরা বেগমের। ৩০ হাজার টাকা দিয়ে অপারেশন করার পর ইনফেকশন ঠিক করতে প্রায় ৮ লাখ টাকা নিয়েছেন জাহিদুল ইসলাম। কিন্তু জহুরা ওই হাত দিয়ে আর কাজ করতে পারেন না। পিছলে পড়া আনোয়ারা বেগমের বাঁ পায়ের গোড়ালির হাড় ভেঙে গেলে ৬০ হাজার টাকার বিনিময়ে ওই চিকিৎসক অপারেশন করেন। ২৫ দিন পরও রোগীর পায়ের কোনো উন্নতি হয়নি। ঢাকায় তাঁর চিকিৎসার পর জানা যায়, অপারেশনের সময় ড্রিল মেশিন ভেঙে ফলা হাড়ের ভেতরে ঢুকে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
গ্রামের অসচেতন মানুষের বিপদের সুযোগ নিয়ে জাহিদুল এ ধরনের অপকর্ম করেছেন। এতে প্রমাণিত হয় যে তিনি একজন লোভী ও ধূর্ত প্রকৃতির লোক। কোনো চিকিৎসক এমন কাজ করতে পারেন না। এসব ঘটনায় জনগণের সচেতনতার অভাব যেমন স্পষ্ট, তেমনি এই চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগও সত্য প্রমাণিত।
এসব অভিযোগ তদন্ত করে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এটি শুধু মেডিকেল কাউন্সিলের নিয়ম ভঙ্গের বিষয় নয়, ফৌজদারি অপরাধও। ভুক্তভোগী ব্যক্তিদের দীর্ঘমেয়াদি শারীরিক ও আর্থিক ক্ষতি এবং একজনের মৃত্যুর দায় প্রমাণিত হলে অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স বাতিলসহ তাঁর বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

দেশের জনসংখ্যা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দীর্ঘ ৫৪ বছর পর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার আবার বাড়তে শুরু করেছে। এ হিসাব খোদ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)। তাদের দেওয়া হিসাব অনুযায়ী, স্বাধীনতার পর থেকে ২০২৪ সাল পর
৩১ মিনিট আগে
শিশুরা হলো ফুলের মতো কোমল। ফুলকে যেমন যত্নে বড় করতে হয়, শিশুদেরও তেমনি যত্ন আর আদরে বড় করতে হয়। কিন্তু আমাদের দেশে সব শিশু কি যত্নে বড় হয়? বরং অনেক শিশু অবহেলা ও অনাদরে বড় হয়!
৩৪ মিনিট আগে
ডিজিটাল প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতির ফলে পৃথিবী আজ একটি বৈশ্বিক যোগাযোগের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য বিনিময়, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং জনমত গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কয়েক কোটি মানুষ প্রতিদিন বিভিন্ন
৩৭ মিনিট আগে
সৈয়দ নিজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে দর্শন এবং সমাজবিজ্ঞানেও স্নাতক। পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে তিনি গাণিতিক যুক্তিবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।
১ দিন আগে