আইনস্টাইন যখন বিশেষ অপেক্ষবাদ প্রস্তাব করেন, তখন হ্যানস ইজরায়েল, এরিখ রুখেবার ও রুডলফ ওয়াইনম্যানের নেতৃত্বে ১০০ বিজ্ঞানী একটি বই লিখেছিলেন—কেন আইনস্টাইন ভুল! আইনস্টাইন বলেছিলেন, তিনি যদি ভুলই হয়ে থাকেন, তাহলে ১০০ জন কেন লাগবে, এক জনই তো যথেষ্ট হওয়ার কথা।
আজকের লেখাটি ঠিক সেরকম। এর আগে আমি অনেক লম্বা-চওড়া গদ্য লিখেছি। কিন্তু আমার আলমা ম্যাটার শাবিপ্রবিতে যে আন্দোলন চলছে, তার নৈতিক অবস্থান খুব পরিষ্কার। কাজেই এই লেখাটিও খুব ছোট।
শাবিপ্রবিতে অনেক দিন ধরে চলে আসা অন্যায় ও অব্যবস্থাপনার প্রতিবাদ করেছিলেন শিক্ষার্থীরা। উপাচার্য তাঁদের পুলিশ ডেকে ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে পিটিয়েছেন। এটি ভীষণ অন্যায়। এই উপাচার্যের শুধু পদত্যাগ করাই যথেষ্ট নয়, বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর কোনো পদে থাকা উচিত নয়।
অনেকে বলতে পারেন, তাহলে ৩৪ জন উপাচার্য যে তাঁকে সমর্থন দিচ্ছেন, তার কী হবে? বাংলাদেশের প্রেক্ষাপটে উপাচার্য কোনো সম্মানজনক পদ নয়। দু-একটি ব্যতিক্রম ছাড়া বেশির ভাগ ক্ষেত্রে তাঁদের নিয়োগ দেওয়া হয়, যাতে পরের নির্বাচন পর্যন্ত বড় কোনো আন্দোলন বা অচলাবস্থা তৈরি না হয়, তা নিশ্চিত করার জন্য। বিশ্ববিদ্যালয়কে জ্ঞানবিজ্ঞানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়। কাজেই একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কী করা উচিত বা উচিত নয়, সে ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য তাঁদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
এই ৩৪ জন উপাচার্যের একটাই ভয়। একবার যদি ছাত্রছাত্রীরা খারাপ উপাচার্যদের ঘাড় ধরে বের করে দেওয়া শিখে যায়, তাহলে তাঁদের মধ্যে অনেকেরই ‘এই দিন আসবে’।
যা হোক, আশা করি সরকার আর এক মুহূর্ত দেরি না করে এই উপাচার্যকে বিদেয় করবে।
লেখক: তত্ত্বীয় কোয়ান্টাম কম্পিউটার বিজ্ঞানী, নিউইয়র্ক আইবিএম থমাস জে. ওয়াটসন রিসার্চ সেন্টার ও গবেষক, ডিপার্টমেন্ট অব ডিফেন্স, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য

রাজনীতির সবচেয়ে বড় সংকট তখনই তৈরি হয়, যখন শাসক আর শাসিতের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ক্ষমতার প্রাসাদ যত উঁচু হয়, মানুষের বাস্তব জীবন থেকে নেতৃত্ব তত বিচ্ছিন্ন হয়ে পড়ে। অথচ রাষ্ট্র পরিচালনার মৌলিক সত্যটি খুবই সরল—ক্ষমতা মানুষের জন্য, মানুষ ক্ষমতার জন্য নয়।
২০ ঘণ্টা আগে
আমাদের এই সমাজেই একশ্রেণির মানুষ আছে, যারা বছরের পর বছর নীরবে কাজ করে চলে। তাদের শ্রমে-ঘামে আমাদের দেশের অর্থনীতি চলে, আমাদের খাওয়া-পরার ব্যবস্থা হয়। কিন্তু তাদের দুঃখ দেখার কেউ নেই। তারা সংঘটিত নয়, ছড়িয়ে-ছিটিয়ে আছে সারা বাংলার গ্রামেগঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে।
২০ ঘণ্টা আগে
‘যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ’—বাংলা প্রবাদটি বহু পুরোনো। রাজনীতির ভাষায় এর নতুন সংস্করণ হতে পারে, ‘যে যায় ক্ষমতায়, সে-ই হয় শব্দের মালিক।’ এখন কোন উৎসবের নাম কী হবে, কোন শব্দ বলা যাবে, কোনটি যাবে না, সেটিও যদি রাজনৈতিক নেতৃত্ব ঠিক করে দেন, তাহলে অভিধানের দরকার কী?
২০ ঘণ্টা আগে
আপনি নানা ধরনের অন্যায় করবেন কিন্তু সে অপরাধের জন্য কোনো সাজা হবে না, এটা নিশ্চিত করতে হলে আপনাকে সরকারি দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নানা সময় সরকারি দলের নানা লোক এই ‘অধিকার’ ভোগ করে এসেছেন, তাই নতুন বিএনপি সরকারে এ রকম নেতা পাওয়া যাবে না—তা কি হয়?
২০ ঘণ্টা আগে