অনেক দিন পর ভালোদিয়ার সঙ্গে দেখা। ও আমার ল্যাবেই কাজ করে।
–টিকা নিয়েছ?
–না, এখনো নিইনি। আমার তো করোনা হয়েছিল, তবে কয়েক দিনের মধ্যেই নেব।
এ এক নতুন বাস্তবতা। কেউ আর কেমন আছ জিজ্ঞেস করে না, যেন টিকা ছাড়া ভালো থাকা যায় না।
–তুমি যে বেঁচে আছ, তা দেখে খুব ভালো লাগছে।
আমি বুঝলাম ও আমাকে কিছুদিন আগে মারা গেছে—এমন একজনের সঙ্গে গুলিয়ে ফেলেছে। আসলে আমাদের আসল পরিচয় গায়ের রঙে বা দেশের নামে। আমারও এমন হয়, অনেককে নামে চিনি, অনেককে মুখে। খুব কম মানুষকেই নামে ও মুখে চিনি। তাই কেউ মারা গেলে কত মুখ যে চোখের সামনে ভেসে বেড়ায়!
–কি আর করা? কেউ বাঁচবে, কেউ মরবে। সময়ই এমন।
–কারমা (ওরা কর্মকে কারমা বলে)। ওর কারমা ছিল এখানে এভাবে মরার, তাই মরেছে।
–জানো কর্ম কি?
–এটা সেই শক্তি, যা আমাদের জীবনের ভালোমন্দ নির্ধারণ করে, যার হাত থেকে মুক্তি নেই।
–শোনো, শত হলেও আমি উপমহাদেশের লোক। কর্মের মূল অর্থ হলো কাজ, অ্যাকশন। জানোই তো, আমি কসমোলজির ওপর কাজ করি। আমাদের বর্তমান বলে কিছু নেই। সেটা একটা ক্ষণস্থায়ী মুহূর্ত। অতীত থেকে সময় ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে, সঙ্গে আমরাও। এই যে আমরা এখন এখানে, সেটা আমাদের অ্যাকশনের ফল। আমরা অফিস থেকে হাঁটা শুরু করেছি আর তার ফলে এখানে এসেছি। আমাদের প্রতিটি বর্তমান, তথা ভবিষ্যৎ আমাদের অতীত কর্মের ফল। এটাই কর্মের মেসেজ। যাকগে, টিকা নিয়েছ?
–না। আমার খুব একটা বিশ্বাস নেই আমাদের টিকার ওপর।
–দ্যাখ, টিকা তৈরি করছেন বিজ্ঞানীরা। রাজনীতিবিদদের বিশ্বাস না করতে পার; কিন্তু বিজ্ঞানকে তো পার।
–আমার ধারণা, আমাদের আমলারা নিজেরা বিদেশি টিকা নিয়ে আমাদের এসব দিচ্ছেন।
আসলে সোভিয়েত আমল ও পরবর্তীকালে আমলাদের ওপর এমন অবিশ্বাস তৈরি হয়েছে যে, ওপর থেকে কিছু বললেই এরা সতর্ক হয়ে যায়, ভাবে আবার কোনো ফন্দি আঁটছে।
–সেটা বুঝলাম, তবে এই যে এত লোক মারা যাচ্ছে, সেটা তো অস্বীকার করতে পার না। পরিচিত কত লোকই তো নিচ্ছে। তাদের তো সমস্যা হচ্ছে না।
–আমার মনে হয় না করোনায় এত মানুষ মারা যাচ্ছে। অন্য কোনো কারণে মারা গেলেও ডাক্তাররা রিপোর্টে লেখে করোনায় মারা গেছে। তাতে ওরা এক্সট্রা পয়সা পায়।
–বলো কী? আমি কিন্তু হাসপাতালে ছিলাম। ডাক্তারদের চিকিৎসার কোনো ত্রুটি দেখিনি।
–আমার শ্বশুর হাসপাতালে কাজ করেন। তাঁরাও আপ্রাণ চেষ্টা করেন রোগীকে সাহায্য করতে। সবাই তো এক রকম নন।
আমি কথা বাড়ালাম না। আসলে অবিশ্বাস যখন খুব গভীর হয়, তখন মানুষ নিজের ভালোমন্দও বোঝে না। তবে মৃত্যুর সামনে সব সাহস কর্পূরের মতো উবে যায়। অনেক আগে টিকা বাজারে এলেও কেউ তেমন একটা গা করেনি নেওয়ার। এখন লাইন ধরে দাঁড়িয়ে নিচ্ছে। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ভালো হতো, যদি বাইরের টিকা এখানে নিয়ে আসত। নিজেদের টিকা আগের মতোই ফ্রি আর বাইরের টিকা টাকার বিনিময়ে। যাঁর যেটা খুশি নিত, অন্তত তাতে ভ্যাক্সিনেটেড লোকসংখ্যা বাড়ত। যদিও সারা বিশ্বে টিকা আশানুরূপ কাজ করছে না। মানে আমেরিকাসহ অনেক দেশে হার্ড ইমিউনিটি তৈরির উপযোগীসংখ্যক মানুষ টিকা নেওয়ার পরও সংক্রমণ বাড়ছে। আর পোশাক বা ইলেকট্রনিক ডিভাইসের মডেল বদলানোর মতো করোনাভাইরাসও রূপ বদলে টিকার ফেস কন্ট্রোল এড়িয়ে মানুষের শরীরে ঢুকে পড়ছে। তবু স্বীকার করতেই হবে, এখন পর্যন্ত টিকাই করোনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। তবে টিকার সঙ্গে মাস্ক পরা, সামাজিক দূরত্ব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও প্রয়োজন।
লেখক: গবেষক, জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ, দুবনা, রাশিয়া

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কেন বাড়ে, সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার পড়ে না। খেটে খাওয়া মানুষ থেকে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ তার কারণ জানে। কিন্তু রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ের মানুষেরা সেটা জেনেও না জানার ভান করেন। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে বেসরকারি সংস্থাগুলো গবেষণা
১৬ ঘণ্টা আগে
বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গরম ভাতের সুবাস, কিন্তু আজ সেই সুবাসে যেন ভাটা পড়েছে আগুনের অভাবে। সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি এবং অগ্নিকাণ্ডের ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় পুরো বাংলাদেশ এক তীব্র সংকটকাল...
১৭ ঘণ্টা আগে
বর্ষা বাংলাদেশের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কয়েক বছর ধরে বৃষ্টি আর স্বস্তির প্রতীক নয়; বরং অনেক শহরের মানুষের জন্য এটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে ডুবে যায়, জনজীবন স্থবির হয়ে পড়ে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং নগরবাসীকে দীর্ঘ সময়ের ভোগান্তির...
১৮ ঘণ্টা আগে
বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। সেই টুথপেস্টই যদি অজান্তে শরীরে ক্ষতির কারণ হয়ে ওঠে, তাহলে তা উদ্বেগের বিষয়। সম্প্রতি ‘পরিবেশ ও সমাজ উন্নয়ন সংস্থা’র (ইএসডিও) এক গবেষণা থেকে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চলের ৩৪টি টুথপেস্টের নমুনা বিশ্লেষণ করে ২৬টিতেই (৭৬.৫ শতাংশে)...
১৯ ঘণ্টা আগে