
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আমাদের অনেক ভ্যালুয়েবল সন্তান রয়েছে। শুধুমাত্র জ্ঞানের অভাবে, জানার অভাবের কারণে এদেরকে আমরা যথাযথ মর্যাদা ও সমর্থন দিতে পারি না। আমাদের তাদের পাশে দাঁড়িয়ে সম্মানের জায়গায় নিয়ে মূল্যায়ন করতে হবে।’
আজ মঙ্গলবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) উদ্যোগে কেআইবি কনভেনশন হলে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ এবং বিশ্বে এই অটিজম বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করে সাড়া জাগিয়েছেন। দেশের পিছিয়ে পড়া অংশকে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তার কারণে মানুষের সচেতনতার জায়গা অনেক বৃদ্ধি পেয়েছে।’
নাছিম বলেন, ‘বিএনপি জামাত জঙ্গিবাদী শক্তির সকল ষড়যন্ত্র ও অপরাজনীতির হাত থেকে আমাদের ছাত্র ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এরা আমাদের দেশের সব থেকে শক্তিশালী অংশ। এদের শক্তিকে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করে বাংলাদেশের রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এরাই আগামী দিনে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়েই মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের মানুষ শত প্রতিকূলতাকে মোকাবিলা করে আজকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল প্রতিকূলতাকে মোকাবিলা করতে সক্ষম। এটি পৃথিবীতে নজিরবিহীন। মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য অসাধারণ নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলমের (প্রিন্স) সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ নজরুল ইসলাম এমপিসহ কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও কেআইবি ঢাকা মেট্রোপলিটনের নেতৃবৃন্দ।

ভর্তুকি সমন্বয়, লোকসান কমানো এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম একলাফে ১৫ থেকে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে আজকের পত্রিকার প্রথম পাতায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে এখন একটি ভয়ংকর প্রবণতা ক্রমেই যেন স্বাভাবিক হয়ে উঠছে। কোনো ব্যক্তি চুরির অভিযোগে ধরা পড়ছেন, কাউকে ডাকাত বলে সন্দেহ করা হয়েছে, কারও বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন কিংবা কোনো তুচ্ছ বাগ্বিতণ্ডায় কেউ জড়িয়ে পড়ছেন—ব্যস, একদল উত্তেজিত...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে শিশু হত্যা, ধর্ষণ, বলাৎকার নতুন কোনো ঘটনা নয়। বহু বছর ধরে শিশুর ওপর সহিংস আচরণ, নির্যাতন, এককথায় শিশুনিধন প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় শাসনব্যবস্থার দুর্বলতার বড় শিকার ঘুরেফিরে হয় শিশুরা। অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার ভুক্তভোগীও শিশুরা।
৩ ঘণ্টা আগে
সেই যে ২০২২ সালে শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তার আর অবসান হচ্ছে না। রাশিয়া একসময় ভেবেছিল, তাদের সশস্ত্র আক্রমণ ইউক্রেনকে কুপোকাত করবে খুব দ্রুত। কিন্তু সে রকম ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সামরিক সাহায্য থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা করে এসেছে।
১ দিন আগে