রাজধানীর তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিংয়ে পথশিশুর কাচের টুকরা আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
তাঁকে হাসপাতালে নিয়ে আসা আল-আমিন নামের আরেক পথশিশু জানায়, তারা কারওয়ান বাজার এলাকায় একসঙ্গেই থাকে। ওই এলাকাতেই ভাঙারি টোকানোর কাজ করে। রাতে ক্রসিংয়ে আরেক পথশিশু হামিদুলের সঙ্গে ড্যান্ডি খাওয়া নিয়ে মারামারি হয় ময়জুলের। একপর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাচের টুকরা দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় ময়জুল। দেখতে পেয়ে ময়জুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর সেখানে থাকা লোকজন হামিদুলকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
আলামিন আরও জানান, ময়জুলের বাড়ি ময়মনসিংহ। থাকে কারওয়ান বাজার এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত কিশোরের মাথায় ও ঘাড়ে আঘাত রয়েছে। ঘটনাটি তেজগাঁও থানা-পুলিশ তদন্ত করছে।

শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসন আর অবশিষ্ট নেই।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে দফায় দফায় যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এই ত্রুটিপূর্ণ এয়ারক্রাফট দিয়েই গত ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল।
২ ঘণ্টা আগে
আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ১৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে এবার টানা ৭ দিনের ছুটির কারণে ১৭ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৫ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১১৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৬৭ এবং আহত ১৩৭। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলের হার ৩৩.৭০ শতাংশ।
১২ ঘণ্টা আগে