
রাজধানীর ওয়ারীর স্বামীবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে গুলি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শককে আহত করার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন–সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম এবং সোলায়মান হোসেন চৌধুরী। তাদে কাছ থেকে দু’টি পিস্তল, একটি রিভলবার, ২৩টি গুলি,৫টি গুলির খোসা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী।
তিনি বলেন, গত ২ মার্চ বেলা ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বামীবাগের সায়েদাবাদ রেলগেট এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে অজ্ঞাতনামা ৩-৪ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালিয়ে অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার পায়ে লাগলে তিনি আহত হন। এর পরপরই দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওয়ারী বিভাগের ডিসি আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুষ্কৃতকারীদের ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি রিভলবার ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৪টি গুলিভর্তি রিভলবার এবং গুলির ৫টি খোসা উদ্ধার করা হয়। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির পর উদ্ধার করা হয় আরও একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬টি গুলি।
ডিসি সামী বলেন, এর সূত্র ধরে আরেক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও একটি পিস্তল ও ৩টি গুলি।
এ ঘটনায় ওয়ারী থানায় দুটি মামলা হয়েছে। এ ছাড়া আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বগুড়া ও সিলেটসহ ছয় জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। আজ বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ সই করেছেন।
৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদে সড়ক ও সেতুপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। নির্মাণাধীন প্রকল্পগুলোর সামগ্রী যেন সড়কে ফেলে রাখা না হয় এবং চলাচলে বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন রোধ...
১ ঘণ্টা আগে
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা বিনা মূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করে টিকিট সংগ্রহ অথবা টাকা রিফান্ড করতে পারবেন। আজ বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে
১ ঘণ্টা আগে