
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, যে কোনো মূল্যে ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আজ বুধবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঈদযাত্রায় নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদে সড়ক ও সেতুপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। নির্মাণাধীন প্রকল্পগুলোর সামগ্রী যেন সড়কে ফেলে রাখা না হয় এবং চলাচলে বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন রোধ, ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি জনবল নিয়োগ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় জানানো হয়, ঈদে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ সচল রাখা হবে, যাতে কার্ডধারী যানবাহন দ্রুত পার হতে পারে। পাশাপাশি টোল প্লাজা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। দ্রুত টোল আদায়ে ভাঙতি টাকার পর্যাপ্ত ব্যবস্থা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
সভায়, ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন যেন সড়ক ও সেতুতে চলাচল করে যানজট সৃষ্টি না করে, সে বিষয়ে মালিক-চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়। এ ছাড়া সিমেন্ট, রড, পাথর ও বালুবাহী ট্রাক ঈদের আগে ও পরে সাত দিন সীমিত এবং ঈদের তিন দিন আগে সম্পূর্ণ বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে খাদ্য, ওষুধ, জ্বালানি ও পচনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ছুটির বিষয়টি অনুমোদন দেওয়ার কথা রয়েছে। ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হলে রোজার ঈদে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা...
২৬ মিনিট আগে
বগুড়া ও সিলেটসহ ছয় জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। আজ বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ সই করেছেন।
১ ঘণ্টা আগে
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীরা বিনা মূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করে টিকিট সংগ্রহ অথবা টাকা রিফান্ড করতে পারবেন। আজ বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে
২ ঘণ্টা আগে