
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের জাল ভিসা তৈরি, প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ সোমবার সকালে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাকিউর রহমান ওরফে সুমন (৩৭) এবং মো. কোরবান আলী (৩০)। এ সময় ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা জব্দ করা হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব-৪।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ‘এসআরএস ইন্টারন্যাশনাল বিডি’ নামে একটি ভুয়া ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের আড়ালে অস্ট্রেলিয়া ও ইউরোপে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। এক ভুক্তভোগীর কাছ থেকে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। পরে বিভিন্ন অজুহাতে আরও অর্থ দাবি করা হয় এবং ভুয়া কাগজপত্র সরবরাহ করা হয়।
ভুক্তভোগীকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে আস্থা অর্জনের চেষ্টা করা হয় এবং ভিএফএস গ্লোবাল নাম ব্যবহার করে বিভ্রান্ত করা হয়। তবে বারবার প্রতিশ্রুতি দিয়েও ভিসা বা টিকিট না দেওয়ায় সন্দেহ হলে বিষয়টি প্রকাশ পায়। পরে জানা যায়, একই কৌশলে আরও অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে চক্রটি।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিদ্যমান গ্যাস ও জ্বালানির মজুত ও সরবরাহ পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে মন্ত্রী এ তথ্য জানান।
৯ মিনিট আগে
মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছর এই সময়ে আমাদের যে পরিমাণ জ্বালানি তেল বিক্রি হয়েছিল, এ বছর আমরা তার চেয়েও বেশি সরবরাহ নিশ্চিত করেছি।’
১৬ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনার জন্য মূলতবী প্রস্তাব এনেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। আজ সোমবার তিনি প্রস্তাবটি আনেন। তবে এটি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।
১৯ মিনিট আগে
চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক ব্যক্তিগত চিঠিতে প্রধানমন্ত্রী এই সমর্থন ও বন্ধুত্বের বার্তা দেন।
১ ঘণ্টা আগে