
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, একটি নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। এরপর উৎপাদনমুখী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও করের হার বৃদ্ধি না করে রাজস্ব আহরণ বৃদ্ধিকে কেন্দ্র করে একটি নতুন উন্নয়ন কৌশল বাস্তবায়নে কাজ করছে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (২৪ জুলাই) বেঙ্গল ডেলটা কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনে ‘ইকোনমিক প্ল্যান, রেভিনিউ অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন উপদেষ্টা।
ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস আয়োজিত এই অনুষ্ঠানে ‘সবার আগে বাংলাদেশ’ লক্ষ্যের অধীনে দারিদ্র্য হ্রাস, দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা সংস্কার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণের মাধ্যমে স্বাস্থ্য খাতের সংস্কারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিতুমীর। অধিবেশনটি সঞ্চালনা করেন সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুশতাক খান।
আলোচনায় অধ্যাপক মুশতাক খান অতীতের নীতিমালার সীমাবদ্ধতার প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন তোলেন, সুশাসন নিশ্চিত না হলে কর প্রণোদনা ও বিভিন্ন সুবিধা কীভাবে কাঙ্ক্ষিত উৎপাদনশীলতা অর্জন করবে?
জবাবে উপদেষ্টা তিতুমীর জানান, সরকার কর প্রশাসন ও তদারকি ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং বিশেষ টাস্কফোর্স গঠনের মাধ্যমে, বিশেষ করে চট্টগ্রাম কাস্টম হাউসে, রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
উপদেষ্টা আরও জানান, আর্থিক খাতে খেলাপি ঋণ হ্রাস, ব্যাংকের পুনর্মূলধনীকরণ এবং উৎপাদনমুখী বিনিয়োগের পরিবেশ তৈরিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ রাজস্ব আহরণ করেছে এবং ২০২৯ সালে এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে শিল্পায়নকে নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অধ্যাপক মুশতাক খান বলেন, দুর্নীতি মোকাবিলায় কেবল ব্যক্তিনির্ভর উদ্যোগ নয়, বরং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি এবং কার্যকর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
ডিজিটাল সুশাসন প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিতুমীর বলেন, আয়কর প্রশাসনের ডিজিটালাইজেশন, রাজস্ব ব্যবস্থাপনায় ঝুঁকি ব্যবস্থাপনা, ভ্যাট সংস্কার এবং ‘ওয়ান কার্ড, ওয়ান সিটিজেন’ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার মাধ্যমে স্বচ্ছতা ও সেবার মান উন্নয়নে কাজ চলছে।

বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।
৯ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
বাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম মাঠ পর্যায়ের কার্যালয়ে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে আগের মতো আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের..
১ ঘণ্টা আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
২ ঘণ্টা আগে