
বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আনসার বাহিনীর নতুন পোশাক হবে গোল্ডেন হুইট (সোনালি গম) রঙের। এই রঙের শার্ট ও প্যান্টের সঙ্গে লাল রঙের বেল্ট পরবেন তারা।
আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। সেখানে অন্যতম একটি বিষয় ছিল পুলিশের পোশাক পরিবর্তন দাবি। পরে পুলিশের সঙ্গে যুক্ত হয় র্যাব ও আনসার পোশাক পরিবর্তনের বিষয়টি।
পোশাক পরিবর্তনের এই চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী- আয়রন রঙের শার্ট আর কালো প্যান্ট পরবে পুলিশ, র্যাব পরবে গ্রিন অলিভ রঙের শার্ট ও কালো প্যান্ট।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তাহলেই অনেক কিছুই পরিবর্তন হবে। গত ১৫ বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে।’
বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর সাত দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে বাহিনীটিকে সচল করতে নবগঠিত অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।
২০০৯ সালের বিদ্রোহের প্রেক্ষাপটে ২০১১ সালে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সময় বাহিনীর মনোগ্রাম এবং পোশাকেও পরিবর্তন আনা হয়েছিল। বিজিবি একটি আধা সামরিক বাহিনী। অন্যদিকে, পুলিশ বেসামরিক বাহিনী।

মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিংয়ে প্রায় ৬ হাজার ৩৯০ কোটি টাকা ব্যয়ের পরও কাঙ্ক্ষিত নাব্যতা অর্জিত হয়নি। অন্যদিকে আর্থিক সংকটে পড়া ছয়টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২৬২ কোটি টাকার বেশি আমানত রয়েছে। এসব ঘটনায় সরকারি অর্থের অপচয় রোধ, দায়ীদের চিহ্নিত করা এবং মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বাংলাদেশ থেকে যাওয়া ও বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬১টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
৬ ঘণ্টা আগে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়...
৬ ঘণ্টা আগে