
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে। এখন থেকে কালো প্যান্টের সঙ্গে আয়রন রঙের শার্ট পরবে পুলিশ। এর আগে পুলিশের পোশাক ছিল নেভি ব্লু শার্ট ও প্যান্ট। যদিও মহানগরগুলো আলাদা আলাদা পোশাক পরত।
আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা পুলিশ, র্যাব ও আনসারদের জন্য তিনটি পোশাক নির্ধারণ করেছি। এসব পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। যেসব পোশাক রয়েছে, সেসব আস্তে আস্তে বদলে ফেলা হবে। একসময় ছিল খাকি, বদলে গেছে অনেক আগেই। পরে মহানগর ও জেলা পর্যায়ে দুই রঙের পোশাক দেওয়া হয়। পুলিশের বিভিন্ন ইউনিট ও ব্যাটালিয়ন ভেদে পোশাকের ভিন্নতাও ছিল। এখন সব বাদ দিয়ে আয়রন রঙের শার্ট আর কালো প্যান্ট দেওয়া হচ্ছে পুলিশকে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পোশাকের সঙ্গে আমাদের সবার মন-মানসিকতারও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তাহলেই অনেক কিছু পরিবর্তন হবে। গত ১৫ বছর তাদের যে ট্রেনিং ছিল, সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে।’
বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর সাত দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে বাহিনীটিকে সচল করতে নবগঠিত অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে তার অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।
২০০৯ সালের বিদ্রোহের প্রেক্ষাপটে ২০১১ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পরিবর্তন করে রাখা হয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সময় বাহিনীর মনোগ্রাম ও পোশাকেও পরিবর্তন আনা হয়েছিল। বিজিবি একটি আধা সামরিক বাহিনী। অন্যদিকে, পুলিশ বেসামরিক বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ৩০ হাজার।

মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিংয়ে প্রায় ৬ হাজার ৩৯০ কোটি টাকা ব্যয়ের পরও কাঙ্ক্ষিত নাব্যতা অর্জিত হয়নি। অন্যদিকে আর্থিক সংকটে পড়া ছয়টি ব্যাংকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ হাজার ২৬২ কোটি টাকার বেশি আমানত রয়েছে। এসব ঘটনায় সরকারি অর্থের অপচয় রোধ, দায়ীদের চিহ্নিত করা এবং মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বাংলাদেশ থেকে যাওয়া ও বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬১টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
৭ ঘণ্টা আগে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়...
৭ ঘণ্টা আগে