
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কসংক্রান্ত সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
এর আগে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান ও মানবাধিকার সংগঠন ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে রিট দায়ের করা হয়। গত ৭ এপ্রিল রিটটি দায়ের করা হয়।
গত ২৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর গেজেট প্রকাশ করা হয়। সংশোধিত আইনের ৯(খ) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি দৈহিক বলপ্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখিয়ে ষোল বৎসরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, তাহলে উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন।’
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, সংশোধিত আইনের ৯(খ) ধারা অনুযায়ী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের সাজার বিধান কেন অসাংবিধানিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এটি একটি বৈষম্যমূলক ধারা। কেননা প্রতিশ্রুতি নারী বা পুরুষ যে কেউই না রাখতে পারেন। কিন্তু শুধু পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। শুধু একজনকে দায়ী করা অসাংবিধানিক। এটি থাকলে পাঁচ বছর পর এসে বলবে—সম্পর্ক ছিল, বিয়ে করেনি, অতএব তার (পুরুষ) বিরুদ্ধে মামলা দাও।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
১০ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
১০ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
১২ ঘণ্টা আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ঘণ্টা আগে