
দুর্নীতির অভিযোগ থাকায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
একই আদালত পৃথক আরেক আদেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে এসব নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
পৃথক দুটি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ।
এমপি নূর মোহাম্মদের আবেদনে বলা হয়, নূর মোহাম্মদ ও তাঁর ভাতিজা সাইফুল ইসলামসহ তাঁদের ওপর নির্ভরশীলদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগের সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু ও যথাযথ অনুসন্ধানের স্বার্থে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলা হয়েছে, সলিম উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান বর্তমানে চলমান।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সলিম উল্লাহ যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
৩৪ মিনিট আগে
কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটি থেকে কর্মী নেওয়া বন্ধ থাকায় সৃষ্ট শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে বাংলাদেশকে পঞ্চম দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে কর্মী নিয়োগে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ
৩৮ মিনিট আগে
নারীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত বিআরটিসির নারী বাস সার্ভিসে ই-টিকিটিং চালু করছে সহজডটকম।
১ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) ইকবাল হোসাইন, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে....
২ ঘণ্টা আগে