
তিস্তাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানি ভাগাভাগিসহ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার জন্য চলতি মাসেই আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান আজ শুক্রবার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ঢাকা ও দিল্লির দুটি কূটনৈতিক সূত্র জানায়, ভারতে লোকসভা নির্বাচনের বিষয়টি বিবেচনায় রেখে চলতি জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন—এমনটা কূটনৈতিক চ্যানেলে আগেই মোটামুটি স্থির হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুন দিল্লি পৌঁছাবেন। পরদিন ২২ জুন তিনি টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন। সফরের খুঁটিনাটি ঠিক করতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা ইতিমধ্যে দুবার ঢাকা ঘুরে গেছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সফরে তিস্তাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানি ভাগাভাগি, রেল, সড়ক ও নৌপথে আঞ্চলিক সংযুক্তির কার্যকর প্রসার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা ও দ্বিপক্ষীয় বাণিজ্যের নানান দিক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে।
লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট গড়ে ভারতে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এর ফলে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি গত ৯ জুন শপথ নেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে এর আগে ৮ থেকে ১০ জুন ভারত সফর করেন শেখ হাসিনা।

প্রতিটি অপরাধের পেছনে কোনো না কোনোভাবে জুয়া অথবা মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিশেষ করে, যুবসমাজের অপরাধ বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক ক্ষেত্রে তারা মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়েছে অথবা মাদক কেনার অর্থ জোগাড় করতে অপরাধ করেছে।
১ ঘণ্টা আগে
আগামী বছর ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ বুধবার সকাল ১০টায় সচিবালয়ে বিমানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬ এর ধারা ১২ (২) অনুযায়ী জনাব এহসান মাহমুদ-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি...
২ ঘণ্টা আগে
আনিসুল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলনের তথ্য পেয়েছে দুদক।
২ ঘণ্টা আগে