Ajker Patrika

সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ জুন ২০২৬, ১৭: ৫৬
সরকারি দলের লোকই নিরাপদ নয়, জনগণ কীভাবে নিরাপত্তা পাবে: জামায়াতের এমপি
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর এমপি রফিকুল ইসলাম খান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকার নিজের দলের নেতা-কর্মীদেরই নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) রফিকুল ইসলাম খান। তাঁর প্রশ্ন, যে সরকারের কাছে নিজ দলের লোকেরাই নিরাপদ নয়, সেই সরকারের কাছে দেশের সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা আশা করবে?

আজ শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সিরাজগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন।

রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বাজেট বাস্তবায়নের অন্যতম বড় বাধা। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, খুন হওয়া ৬০৫ জনের মধ্যে ২৮৮ জনই সরকারদলীয়। তাঁর ভাষ্য, ‘সরকারি দলের লোক খুন করল কারা? খুন হলো কারা? খুনের ঘটনার অর্ধেকই সরকারদলীয়। এর অর্থ হচ্ছে, নিজের দলের লোকদের নিজেরাই মেরেছে। যে সরকারের কাছে নিজের দলের লোকের নিরাপত্তা নেই, সেই সরকারের কাছে দেশের মানুষের কি নিরাপত্তা আশা করা যেতে পারে?’

রফিকুল ইসলাম খান আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। লক্ষ্মীপুরে একই পরিবারের চারজনকে হত্যাসহ সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের জানমালের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত