
জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতী সন্তান। সেনাবাহিনী তাদের পাশে সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে এ কথা বলেন।
এ সময় সেনাবাহিনী প্রধান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

আহতদের উদ্দেশে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনাদের অনেকে চলাচল করতে পারেন না, চোখে দেখতে পারেন না। আমি নিশ্চয়তা ও আশ্বাস দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
সেনাপ্রধান বলেন, ‘আজকের এই ইফতার আয়োজন ও আর্থিক সহযোগিতা আপনাদের জন্য। আমাদের এই সাহায্য-সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে, জারি থাকবে। আপনাদের পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি। আপনারা মনোবল হারাবেন না। আপনারা জাতির কৃতী সন্তান। আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আবারও নিশ্চয়তা দিচ্ছি, আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’

ইফতার ও নৈশভোজে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

দুদক সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এসব অভিযোগের তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্রের বিষয়ে অনুসন্ধান চলছে।
২ মিনিট আগে
সাইবার অপরাধ ও অনলাইন হয়রানি ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধনীর একটি খসড়াও তৈরি করা হয়েছে। তবে খসড়ার কয়েকটি বিধান নিয়ে উদ্বেগ জানিয়েছেন অংশীজনেরা। তাঁরা বলছেন, এসব ধারা চূড়ান্ত হলে জনগণের মৌলিক মানবাধিকার, বাক্স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে অ্যাভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) সংশোধন এবং বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের চার্জ মওকুফসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত...
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
১৫ ঘণ্টা আগে