
ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে টহল করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
রাজধানীর বনশ্রীর রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘শুধু গত রাতে নয়, আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি। র্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে প্যাট্রল প্রোগ্রাম করবে। এভাবে দেখি উন্নতি হয় কি না, নইলে আমাদের অন্য স্টেপ নিতে হবে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। তারা চেষ্টা করছে। এটা খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’
পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’-বিষয়ক এক কর্মশালায় যোগ দেন পুলিশপ্রধান।

শরতের রোদ-বৃষ্টির খেলায় বিদ্যুতের চাহিদা ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের মধ্যে ওঠানামা করছে। গরম বেড়ে যাওয়ায় ১০ আগস্ট মধ্যরাতের পর ৩ হাজার ৭০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়, যা দেশে সর্বকালের রেকর্ড। এমন পরিস্থিতিতেও উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানির অভাবে দেশের মোট ২৯ হাজার মেগাওয়াট...
৫ ঘণ্টা আগে
দেশে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণ হবে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
৫ ঘণ্টা আগে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
১১ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
১১ ঘণ্টা আগে