
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। তারা চেষ্টা করছে। এটা খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’ আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘এমনিতে শুধু ক্রিমিনাল, তারা হয়তো মনে করছে এখন তাদের ধরে আদালতে চালান দেওয়া হবে। এর চেয়ে বেশি কিছু হবে না। আমাদের যেটা করতে হবে, এই সরকারের প্রতিশ্রুতি, আমরা হিউম্যান রাইটস নিশ্চিত করে অপরাধ নিয়ন্ত্রণে আনব।’
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে বাহারুল আলম বলেন, ‘শুধু গত রাতে নয়, আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি। র্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে প্যাট্রল প্রোগ্রাম করবে। এভাবে দেখি উন্নতি হয় কি না, নইলে আমাদের অন্য স্টেপ নিতে হবে।’
‘ঢাকার অপরাধটা একটু আলাদা, সারা দেশের টপোগ্রাফির সঙ্গে মেলে না’ উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে।’
‘অপারেশন ডেভিল হান্টে’ বড় অপরাধীর ধরা না পড়ার বিষয়ে আইজিপি বলেন, ‘কারা ধরা পড়ছে দেখেন। চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে। বিশেষত, জেলাপর্যায়ে ধরা পড়ছে।’
পরে পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’-বিষয়ক এক কর্মশালায় যোগ দেন পুলিশপ্রধান।

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে আতাউর রহমান আতা (৫০) নামে এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুনও মারা গেছেন বলে দাবি করেছেন স্বজনেরা। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন এবং রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে একটি রেস্তোরাঁসহ তিন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৮ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ সাত বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো সেখানেই রাখা হয়েছে।
৪০ মিনিট আগে
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা না করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তাঁরা সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।
১ ঘণ্টা আগে