
দুবাইয়ে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সংযুক্ত আরব আমিরাতে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার রাজশাহী পুলিশ লাইনসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মঞ্চে বসেই বিষয়টি শুনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েক দিন আগেই আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে—বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ জামিন পেয়েছেন, এ তথ্য সঠিক। তবে তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।
মন্ত্রী বলেন, ‘খবর পেয়েছি, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তগুলোর প্রত্যয়নিত কপি সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে আমাদের নিয়োগ দেওয়া ল ফার্মকে জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।’
বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আমরাও আইনগত প্রক্রিয়াতেই এগোচ্ছি। আমরা আশা করছি, জামিন বাতিল করাতে সক্ষম হব এবং দ্রুততম সময়ে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে পারব।’
বাংলাদেশে দুর্নীতি, অর্থ পাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে।

গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণ উদ্ভাবকেরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাঁদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সব সময় পাশে থাকবে।
১ ঘণ্টা আগে
পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে...
১ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন স্থানে বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হলেও এর নেপথ্যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক
২ ঘণ্টা আগে
দুদককে নিয়ে নানা ধরনের সমালোচনা ও দুর্নাম রয়েছে। আমরা চাই সেই ভাবমূর্তি পরিবর্তন করতে। ইমেজ সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব ও মানুষের আস্থার জায়গায় নিয়ে যেতে সততা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করব...
২ ঘণ্টা আগে