ভিসা জটিলতায় বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য পাশের দেশ ভারতে যাওয়া গত আগস্ট থেকে বেশ কমে গেছে। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসা সুবিধা আছে, কাছাকাছি এমন দেশগুলোয় রোগীরা যাতে যেতে পারেন, তার উপায় অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে রোগীদের জন্য ইউনান প্রদেশের কুনমিংয়ে চারটি হাসপাতাল নির্দিষ্ট করার জন্য চীনকে অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে দেশেই চীনা চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ করতে হাসপাতাল নির্মাণের জন্য জমি দিতেও প্রস্তুত সরকার।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে কুনমিংয়ে হাসপাতাল নির্দিষ্ট করার বিষয়ে অনুরোধ করেন।
আগামীকাল মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠককে সামনে রেখে রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে গেলে উপদেষ্টা এ অনুরোধ জানান।
উপদেষ্টা একই সঙ্গে রাষ্ট্রদূতকে জানান, এখানকার রোগীরা যাতে দেশেই চীনা চিকিৎসার সুবিধা পেতে পারেন, তা নিশ্চিত করতে রাজধানীর পূর্বাচলে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল করার জন্য সরকার জায়গা ও অন্য সুবিধা দিতে প্রস্তুত আছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর সঙ্গে বৈঠকের জন্য তৌহিদ হোসেনের আগামীকাল সোমবার বেইজিং রওনা হওয়ার কথা রয়েছে।
উপদেষ্টার চীন সফর আগামী ২৪ জানুয়ারি শেষ হবে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্বে তেল-গ্যাসের সরবরাহে বড় ধরনের টান পড়েছে। এখন পর্যন্ত প্রয়োজনীয় মজুত থাকলেও বাংলাদেশের ওপর সংকটের প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে সংকট থেকে রেহাই পেতে বাংলাদেশের জন্য দুটি নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
৩৪ মিনিট আগে
মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তদবির নিয়ে থানায় না যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, ‘মাদকের ব্যাপারে কাউকে থানায় নিয়ে গেলে সে যত বড় ব্যক্তির সন্তানই হোক না কেন, কেউ যেন থানায় সুপারিশ না করেন। কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না
৪ ঘণ্টা আগে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আরেকটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ কারণে পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পরও তিনি মুক্তি পাচ্ছেন না। নতুন এ গ্রেপ্তার আবেদনের ওপর শুনানির জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত...
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের অধিবেশনে জাতীয় সংগীতের সময় বিরোধীদলীয় সদস্যদের একটি অংশ দাঁড়িয়ে যথাযথ সম্মান প্রদর্শন না করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, জাতীয় সংগীতকে ঘিরে জনপ্রতিনিধিদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ গোটা জাতির স্বাধীনতার চেতনা ও মর্যাদাবোধের ওপর আঘাত হেনেছে
৮ ঘণ্টা আগে