কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে নৌকা প্রতীক বাদ দিয়ে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন। আজ রোববার দুপুরে এই তথ্য জানান কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ।
জান্নাত-উল-ফরহাদ বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।
পুরোনো লোগোতে দেখা যায়, ওপরে শাপলা ও দুই পাশে পাট পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা। নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন দেওয়া হয়েছে।

দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
৩৮ মিনিট আগে
ঈদে সারা দেশে যানজটের গুরুত্বপূর্ণ সম্ভাব্য ২০৭টি স্পট চিহ্নিত করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। যদিও গত বছর এই সংখ্যা ছিল ১৫৯। গতবারের চেয়ে এবার যানজটের স্পট বেড়েছে ৪৮টি। ঈদযাত্রা নির্বিঘ্ন করার সভার কার্যপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩৯ মিনিট আগে
সরকারি ও রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও দেশে ফেরার সময় বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে, তা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে আজ বৃহস্পতিবার...
২ ঘণ্টা আগে
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল ও গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার এ রিট করেন। রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক (পক্ষে গভর্নর) ও গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে