
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল ও গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার এ রিট করেন।
রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক (পক্ষে গভর্নর) ও গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়েছে।
আবেদনে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নরের নিয়োগ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। এ ছাড়া নিয়োগ ও অপসারণের পৃথক গেজেটের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে রিটে।
রিটকারীর আইনজীবী সরোয়ার হোসেন বলেন, আগামী সপ্তাহে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। ২০২৮ সালের আগস্টে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ ও আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।
এদিকে একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের পর থেকে তাঁকে নিয়ে বিতর্ক চলছে।

উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘মানুষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়াতে হবে। তবে উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা...
২০ মিনিট আগে
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজি গ্রেড-২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ দেওয়া হয়...
৩৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে যান সদ্য সাবেক এই মন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দেন তিনি...
৩৫ মিনিট আগে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা সুদৃঢ়করণ, মাঠপর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশের ২টি উপজেলায় আধুনিক অফিস ভবন এবং ৬টি জেলায় দৃষ্টিনন্দন অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে