ঢাক-ঢোল বাদন, শোভাযাত্রা, অর্কেস্ট্রা পরিবেশনাসহ দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস পালন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিশ্বজনীন এই শিল্পধারার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রোববার (২১ জুন) বিশ্ব সংগীত দিবস ২০২৬ পালিত হবে। এ উপলক্ষে আগামী ২১-২২ জুন দুই দিনব্যাপী ‘সংগীত উৎসব’-এর আয়োজন করা হয়েছে।
২১ জুন রোববার, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান। অতিথি থাকবেন গীতিকার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
২২ জুন সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স। অতিথি থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্যসচিব জাকির হোসেন রোকন। সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা।
দুই দিনেই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে দেশের জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। উদ্বোধনী দিনে দশজন কণ্ঠশিল্পী পরিবেশন করবেন দেশের গান। সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মণ্ডল, আলিফ আলাউদ্দিন প্রমুখ। এ ছাড়া চীন ও জাপান দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন। দুই দিনব্যাপী সংগীত পরিবেশনার এ আসর সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পুরো অনুষ্ঠান আয়োজন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৪ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৬ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৭ ঘণ্টা আগে