দুই মেয়েকে নিয়ে রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন ওমর সানি ও মুন্নি আক্তার দম্পতি। নানা ব্যস্ততায় সপরিবার নিয়ে কোথাও না যেতে পারলেও জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে দুই শিশু সন্তান নিয়ে বের হন তাঁরা। আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আজকের পত্রিকাকে এ কথা জানালেন এই দম্পতি।
ওমর-মুন্নি দম্পতির বড় মেয়ে হুমায়রা জাহান তাসমিমের বয়স সাড়ে পাঁচ বছর। আর ছোট মেয়ে সাবিহা জাহান মুনজেরিনের বয়স ১০ মাস। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওমর সানি শুক্রবার সকাল সাড়ে ৬টায় মিরপুর ১ নম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওনা করেন। শহীদ মিনারের দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর সকাল সাড়ে ৯টার দিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।
এই দম্পতির বড় মেয়ে হুমায়রা জাহান তাসমিম বলে, ‘আজকে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।’
ইতিহাসের সঙ্গে পরিচিত করাতে দুই সন্তানকে বিজয় দিবস, অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসসহ বিভিন্ন দিবসে স্মৃতিবিজড়িত স্থানগুলোতে নিয়ে যান বলে জানান ওমর সানি। তিনি বলেন, জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে দুই মেয়েকে নিয়ে বের হই। ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ এসব স্থানে নিয়ে আসার উদ্দেশ্য, ছোট থেকেই যেন আমার দুই সন্তান ইতিহাসের সঙ্গে পরিচিত হয়। তারা যেন দেখতে পারে, শিখতে পারে, ইতিহাস জানতে পারে। এগুলো তাদের মনে প্রভাব পড়বে।
এই পরিবারের মতো বিভিন্ন বয়সের মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে।
শুক্রবার সকালে শহীদ মিনার এলাকায় ব্যানার, ফুল ও ফুলের তোড়াসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সব শ্রেণি-পেশার মানুষ। শিশু থেকে বৃদ্ধ সবার কণ্ঠে, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে জানানো হচ্ছে শহীদদের প্রতি শ্রদ্ধা।

শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা জানান, ভাষা শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। বৈষম্যহীন দেশ গঠনে এবারের একুশের প্রেরণা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। প্রতিষ্ঠিত হোক মানুষের সব মৌলিক অধিকার। একই সঙ্গে শুদ্ধ বাংলা ভাষা প্রচলন ও চর্চার তাগিদ দেন তাঁরা।
আবুজাফর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার মিমি বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। ভাষার প্রতি, দেশের প্রতি প্রেরণা হয়ে উঠুক অমর একুশে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাবাব মাহমুদ বলেন, ১৯৫২ সালে ভাষার জন্য, নিজের অধিকারের জন্য আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। একইভাবে ৫ আগস্টও নিজের ও জাতির মুক্তিতে আমার ভাইয়েরা শহীদ হয়েছে। আজকের দিনে সব শহীদের প্রতিই আমার বিনম্র শ্রদ্ধা।

জাকির হোসেন বলেন, বৈষম্যের বিরুদ্ধে আমাদের পূর্বসূরিরা ভাষার জন্য জীবন দিয়েছে বলেই আজ আমরা বাংলায় কথা বলছি। একইভাবে ৫ আগস্ট জাতিকে স্বৈরাচারমুক্ত করতে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। আজ ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদেরও শ্রদ্ধা জানাতে চাই।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা জানানোর পর রাত থেকেই সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে শুরু করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে পলাশী মোড় দিয়ে প্রবেশ করছেন সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁদের বের হতে হচ্ছে চানখাঁরপুল ও কার্জন হল এলাকা দিয়ে। এদিকে দিবসটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৫ ঘণ্টা আগে
দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী ও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
৮ ঘণ্টা আগে