Ajker Patrika

দুদকের মহাপরিচালক হলেন মোরশেদ আলম, পরিচালক পদে পদোন্নতি ৭ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ৫৬
দুদকের মহাপরিচালক হলেন মোরশেদ আলম, পরিচালক পদে পদোন্নতি ৭ কর্মকর্তার
ছবি: ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে কর্মরত আরও সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব পদোন্নতির তথ্য জানানো হয়।

মোহাম্মদ মোরশেদ আলম দুদকের নিজস্ব জনবল থেকে সপ্তম কর্মকর্তা হিসেবে মহাপরিচালক পদে পদোন্নতি পেলেন।

পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাত কর্মকর্তা হলেন চলতি দায়িত্বে পরিচালক হিসেবে কর্মরত এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান এবং উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত