কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তবে কবে নাগাদ তাঁদের মরদেহ দেশে আনা হবে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। দুর্ঘটনায় নিহত অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়া, আরিয়ান আলম দীপ্ত ও শাহরিয়ার খানের পরিবার এখন অপেক্ষায় আছে কবে তাঁদের প্রিয়জনের মরদেহ দেশে আনা হবে।
একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখন কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন স্বজনেরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কথা হয় নিহত আরিয়ান আলম দীপ্তর বোন সানজিদা আলম মাইশার সঙ্গে। তাঁর পরিবার জানে না কবে নাগাদ মরদেহ দেশে আনা যাবে। তবে তাঁর বড় বোন বর্তমানে কানাডায় আছেন। তিনিই আরিয়ানের মরদেহ দেশের আনার ব্যাপারে সব ধরনের প্রক্রিয়া সম্পন্নের কাজ করছেন।
মাইশা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না। সব ধরনের প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।’
নিহত আরেক শিক্ষার্থী অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়ার বাবা জেমস বাড়ৈ কানাডার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল। তবে মরদেহ কবে দেশে আনতে পারবেন সেই ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার। শ্রেয়ার মাসহ তাঁর পরিবার মরদেহের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তাঁর ফুপাতো ভাই জুয়েল ডি কস্তা।
জুয়েল বলেন, ‘শ্রেয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে আগামী রোববার। তারপর মরদেহ দেশে নিয়ে আসা হবে। এ জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুদিন সময় লাগবে।’
শাহরিয়ার খানের বাবা শরীফ খান গণমাধ্যমে বলেছেন, ‘মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুতের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বিমানের একটি ফ্লাইটে আগামী রোববার তাঁদের মরদেহ দেশে আনার সম্ভাবনা আছে।’
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়ের শরীরে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাঁর অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী কিশোর দাশ। ছেলে দুর্ঘটনার কবলে পড়ার পরে কানাডায় গেছেন কুমার বিশ্বজিৎ ও তাঁর স্ত্রী। কুমার বিশ্বজিতের সঙ্গে কথা হয় কিশোরের। তিনি বলেন, ‘নিবিড়ের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের জন্য তাঁর মুখে যে নল লাগানো হয়েছে সেটা আগামীকাল খুলে দেওয়া যাবে বলে চিকিৎসকেরা আশা প্রকাশ করেছেন।’
কানাডার টরন্টোতে গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশি চার শিক্ষার্থীর গাড়ি। দুজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। আর কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড় গুরুতর আহত হন। তিনি গাড়ি চালাচ্ছিলেন।

রাজধানীর গাবতলীতে গত ১৩ জুলাই দুটি ব্যক্তিগত গাড়ি থেকে কোডিনযুক্ত ৫৫০ বোতল এস্কাফ (নতুন মাদক) ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক করা হয় এক চালককে। তদন্তে পুলিশ জানতে পারে, ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে...
৬ ঘণ্টা আগে
আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিন দিন (২০, ২৩ ও ২৪ অক্টোবর) বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীর চাহিদা অনুযায়ী বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। গুরুত্বপূর্ণ আটটি স্টেশনে রিলিফ ইঞ্জিন প্রস্তুত রাখা হবে।
৬ ঘণ্টা আগে
লোকসানকৃত চিনিকলগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বায়ো প্রোডাক্ট তৈরি করে কীভাবে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করা যায়, সে বিষয়ে প্রতিবেদন চেয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যও আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১১ ঘণ্টা আগে