
একেবারে শেষ মুহূর্তে এসে দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টার সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল।
কিন্তু দুপুর ১২টা নাগাদ দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়। দুই পক্ষের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা এ খবর দিয়েছে।
ভারত সরকারের একটি সূত্রের তথ্যমতে, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণেই অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে এটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে সূত্র জানায়।
আরও খবর পড়ুন:

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৪ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৯ ঘণ্টা আগে