সাহসিকতা, পেশাদারি ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ছয় পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ দেওয়া হচ্ছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের মে ও জুন মাসে দেশের বিভিন্ন স্থানে পুলিশের অপারেশনাল কার্যক্রমে বিশেষ অবদান রাখায় দুই ক্যাটাগরিতে মোট ছয়জনকে এ পদক দেওয়া হচ্ছে। এর মধ্যে একজন পাচ্ছেন বিপিএম ও অন্য পাঁচজন পিপিএম পদক।
বিপিএম পদক পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এএসআই (নিরস্ত্র) মো. আতিক হাসান। এ ছাড়া পিপিএম পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. এনায়েত কবীর সোয়েব, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ইপিজেড ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া, মুন্সিগঞ্জের হাতিমারা তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান ও ডিএমপির কনস্টেবল মো. সুজন আলী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া পদকসংক্রান্ত এ সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিদিন গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেন। তবে গতকাল (বৃহস্পতিবার) কাজের সময় প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।
৩ ঘণ্টা আগে
গণভোট, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে অনুমোদন করা হচ্ছে না। এর মধ্যে চারটি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
৪ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জাহাজ চলাচলে সৃষ্ট জটিলতা এড়াতে কৌশলগত পরিবর্তন এনেছে বাংলাদেশ। সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির ক্ষেত্রে এবার হরমুজ প্রণালির পরিবর্তে লোহিত সাগরের বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিলের সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সুপারিশ করা হয়।
১৩ ঘণ্টা আগে