এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সর্বশেষ এক দিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬২ ডেঙ্গু রোগী। আজ শনিবার সন্ধ্যায় ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছে ৩৪ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ১৬৩ জন। বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৫২২ জন।
আর রোগীর সংখ্যা ৯৫ হাজার ৬৩২। বর্তমানে সারা দেশের হাসপাতালে ২ হাজার ৪০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানীতে ৯৯৬ জন এবং রাজধানীর বাইরে ভর্তি রোগী ১ হাজার ৪১২ জন।
সরকারি পরিসংখ্যানে দেখানো হয়, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানীতে ২৬৮ জন রোগী ভর্তি হয়েছে। আর রাজধানীর বাইরে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে ৫৫, খুলনা বিভাগে ৪৭, ময়মনসিংহ বিভাগে ১৮, রাজশাহী বিভাগে ৩৭, রংপুর বিভাগে ২ ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি রয়েছে। আর এক দিন হাসপাতাল ছেড়েছে ৫০৩ জন।
চলতি বছরে সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে সময় ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে। ওই মাসে ১৭৩ জন মারা যায়। আর রোগী ভর্তি হয়েছিল ২৯ হাজার ৬৫২ জন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ মে। নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বণ্টন অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পেতে পারে।
৭ মিনিট আগে
আগামী ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ হিসেবে পালন করবে সরকার। এ ছাড়া ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ উপলক্ষে আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ...
১৯ মিনিট আগে
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে ১২ মে। রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় তফসিলের সময় জানিয়ে দেওয়া হবে।
২২ মিনিট আগে
দেশের বিমান পরিবহন খাতে ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সরকার। গতকাল রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
১ ঘণ্টা আগে