
পুরোনো কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার নামে নামকরণ না করার নীতিগত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ হিসেবে পুনঃনামকরণের একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন না করে এই নীতিগত নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠায়। যেখানে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার অনুমোদন চাওয়া হয়। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন করেননি। তিনি একটি নীতিগত নির্দেশনা দিয়ে বলেন, ‘প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরোনো নয়।’
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার অর্থ হলো—বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের বর্তমান নামেই থাকবে। তবে ভবিষ্যতে কোনো নতুন প্রতিষ্ঠান বা উদ্যোগের ক্ষেত্রে প্রস্তাবিত নামটি বিবেচনা করা যেতে পারে।
এর আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর প্রসঙ্গে একটি প্রস্তাবের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য নিয়ে আলোচনার সৃষ্টি হয়। মশকনিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবের বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশকনিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’
মশকনিধন কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের জন্য ওই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে প্রতিবেশী দুই পরাশক্তি চীন ও ভারত। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর পৃথক বার্তার মাধ্যমে এই অভিনন্দন ও সমর্থন জ্ঞাপন করেন।
১৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপক্ষীয় বিভিন্ন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার (স্থানীয় সময়) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
চলতি মাসের প্রথম দিনই পেট্রল, অকটেন ও কেরোসিনের মূল্য লিটারে পাঁচ টাকা করে বাড়িয়েছে সরকার। এ ছাড়া গত মাসেই বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১১৩ টাকা করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই ভোক্তাদের পক্ষ থেকে এর বিরোধিতা...
৩ ঘণ্টা আগে