
মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে অব্যাহতি দিয়ে এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ।
ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (সম্প্রতি পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলায় বদলী) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, কলেজ ছাত্রী মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সেজন্য গত ১৯ জুলাই তাঁকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের ছেলে আনভীরের বিরুদ্ধে মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে-এ কথা বলা হয়েছে প্রতিবেদনে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত উদ্ধারকৃত বিভিন্ন আলামত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। এ কারণে আনভীরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে মুনিয়া আত্মহত্যা করেছেন সেটাও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চাঞ্চল্যকর এই মামলায় গত ১৯ জুলাই অনেকটা গোপনীয়ভাবেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। আজ ঘটনাটি জানাজানি হওয়ার পর, আদালত সংশ্লিষ্ট কেউ এ সম্পর্কে কোন কিছু জানাচ্ছেন না।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর তার ফোন বন্ধ রেখেছেন। ডিসি (প্রসিকিউশন) জাফর হোসেনকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার বন্ধের আগের দিন চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরে ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া আগামী ২৯ জুলাই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।

নতুন বাসিন্দা হিসেবে বঙ্গভবনে ওঠা মির্জা ফখরুল ইসলামের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতার বিষয়। রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তফসিল অনুযায়ী ২০ আগস্ট হবে ভোট। জাতীয় সংসদের বর্তমান হিসাব অনুযায়ী সহজেই বলা যায়, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তিনিই হতে চলেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
৭ ঘণ্টা আগে
দেশে প্রাকৃতিক গ্যাসের ঘাটতি তীব্র রূপ ধারণ করায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যুৎ ও সার উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের চাহিদার মাত্র ২৯ শতাংশ এবং সার কারখানাগুলো মাত্র ৩৮ শতাংশ গ্যাসের সরবরাহ পাচ্ছে। ফলে সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের পাশাপাশি কৃষি খাতের জন্য অত্যাবশ্যকীয় সার উৎপাদনে বড় ধরনের...
৭ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে পুলিশ। হামলাকারীরা যাতে কোথাও বোমা বা বিস্ফোরক রাখার সুযোগ না পায়, সে জন্য মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
৮ ঘণ্টা আগে
দেশজুড়ে লোডশেডিংয়ের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমাতে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের বরাদ্দ বাড়িয়েছে সরকার। এলএনজি সরবরাহ অনেক কমে যাওয়ায় যানবাহন, শিল্প ও বাসাবাড়ির জন্য গ্যাসের বরাদ্দ এমনিতেই কমে গেছে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোয় দৈনন্দিন জীবনের অন্যান্য খাতে গ্যাসের অভাব আরও বেড়েছে।
১০ ঘণ্টা আগে