বাজারে চাল-ডাল থেকে শুরু করে সবকিছুর দাম বেড়েছে দফায় দফায়। সেই তুলনায় মানুষের আয় বাড়েনি। উচ্চবিত্তের চিন্তা নেই। মধ্যবিত্ত কোনোরকমে ম্যানেজ করে চলছে। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে নিম্নবিত্তের। জরিপের তথ্য বলছে, ভাত থেকে শুরু করে মাছ-মাংস সবকিছু খাওয়া কমিয়েছে নিম্ন আয়ের মানুষ। আর ৭৩ দশমিক ৮ শতাংশ নিম্ন আয়ের মানুষ এখন সংসার চালাচ্ছে ধারদেনা করে।
বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এ জরিপ করেছে। গতকাল বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলন করে জরিপের তথ্য প্রকাশ করা হয়।
সানেম জানায়, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি–এই ছয় মাসে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা, তাদের আয়-ব্যয়ের তুলনামূলক তথ্য জানতে এ জরিপ চালানো হয়। চলতি মাসের ৯ থেকে ১৮ তারিখের মধ্যে চালানো এ জরিপে দেশের আটটি বিভাগের ১ হাজার ৬০০ পরিবার অংশগ্রহণ করে। শহর ও গ্রামে সমানসংখ্যক পরিবার আসে জরিপের আওতায়।
জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, এই ছয় মাসে নিম্ন আয়ের মানুষের খাদ্য বাবদই খরচ বেড়েছে ১৭ দশমিক ২ শতাংশ। কুলিয়ে উঠতে না পেরে ৯০ শতাংশ মানুষ খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। প্রতি পরিবারে আয় না বাড়লেও গড়ে খরচ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
সানেম বলেছে, বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, টাকার মান কমার সঙ্গে বাজার ব্যবস্থাপনায় ত্রুটির কারণে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় গত ছয় মাসের তুলনায় বর্তমানে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে না পেরে নিম্ন আয়ের মানুষ ভাত, মাছ, মাংস ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য গ্রহণে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে।
জরিপের ফলাফলে দেখা গেছে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৩৭ দশমিক ৮ শতাংশ গরিব ও নিম্ন আয়ের মানুষ ভাত খাওয়া কমিয়েছে। একই সময়ের ব্যবধানে ৯৬ দশমিক ৪ শতাংশ গরিব মানুষ মাংস খাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছে। মাছ খাওয়া কমিয়ে দিতে বাধ্য হয়েছে ৮৮ দশমিক ২২ শতাংশ লোক। ৭৭ দশমিক শূন্য ৬ শতাংশ নিম্ন আয়ের মানুষ ডিম ও ৮১ দশমিক ৪৩ শতাংশ লোক ভোজ্যতেল খাওয়াও কমিয়ে দিয়েছে।
সানেম বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কারসাজি প্রতিরোধে যে শক্তিশালী ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত, তার অনুপস্থিতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামছাড়া হয়েছে।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী বাজারে প্রভাব বিস্তারের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামছাড়া হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির যে চাপ এক বছর ধরে বাংলাদেশ মোকাবিলা করছে, তা শুধু বৈশ্বিক কারণেই হচ্ছে না; বরং এ ক্ষেত্রে অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থাপনাও এর জন্য দায়ী।
সানেমের জরিপের তথ্য বলছে, গত এক বছরে অতিরিক্ত মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে নিম্ন আয়ের মানুষ সঞ্চয় ভাঙছে। নিম্ন আয়ের ৫৫ দশমিক ৫ শতাংশ মানুষ বলেছে, গত ছয় মাসের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদের সঞ্চয় কমেছে। আয়-ব্যয়ের সঙ্গে তাল মেলাতে ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষ নিয়মিত কাজের বাইরে অতিরিক্ত কাজ করতে বাধ্য হয়েছে। ৩৫ দশমিক ৩ শতাংশ মানুষ মূল্যস্ফীতির কারণে বাড়তি খরচ মেটাতে আগের সঞ্চিত টাকা ভাঙতে বাধ্য হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের সঙ্গে মধ্যবিত্তও চাপে আছে বলে মনে করে সানেম। আয় আর ব্যয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে অনেক মধ্যবিত্ত নিম্নবিত্তের কাতারে নেমে গেছে।
জরিপের তথ্য বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দামের সঙ্গে কুলাতে না পেরে নিম্ন আয়ের ৪৫ দশমিক ৪২ শতাংশ মানুষ ক্ষুদ্রঋণ নিতে বাধ্য হয়েছে। ৩৬ দশমিক ৫৩ শতাংশ বন্ধু, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের কাছে ধার করছে। অনেকেই আবার কো-অপারেটিভ সোসাইটি, ব্যাংক ও মহাজনের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়েছে।
গরুর মাংস, খাসির মাংস, মুরগি, ডিম, ইলিশ মাছ, রুই ও কাতলা মাছকে গরিব ও নিম্ন আয়ের মানুষের ‘বিশেষ খাদ্য’ উল্লেখ করে সানেম বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আগের ছয় মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দিকে প্রতি মাসে গরিব মানুষ এক মাসে গরুর মাংস খেয়েছে একবার। এখন সেটা নেমে এসেছে শূন্য দশমিক ৩ বারে।
মুরগির মাংস ফেব্রুয়ারি মাসের দিকে প্রতি মাসে ২ বার খাওয়া হলেও সেটা সেপ্টেম্বর মাসের দিকে প্রতি মাসে ছিল ৪ বার। এই ছয় মাসে ডিম খাওয়ায় ছেদ পড়েছে। সেপ্টেম্বরের দিকে ৮ দশমিক ১ বার খাওয়া হলেও ফেব্রুয়ারি মাসে খাওয়া হচ্ছে ৫ দশমিক ৮ বার।
পর্যাপ্ত খাদ্যপ্রাপ্তি নিয়ে গরিব ও নিম্ন আয়ের মানুষ গত ছয় মাসের তুলনায় এখন উদ্বিগ্ন কি না? এই প্রশ্নে সেপ্টেম্বরের দিকে ৪১ দশমিক ২৫ শতাংশ বলেছে, তারা পর্যাপ্ত খাদ্যপ্রাপ্তি নিয়ে উদ্বিগ্ন। বর্তমানে সেটার পরিমাণ বেড়েছে ৭২ দশমিক ৯৪ শতাংশ। ছয় মাস আগে ৫৬ দশমিক ২৫ শতাংশ নিম্ন আয়ের মানুষ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খেতে পেত না। বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ শতাংশে।
সেলিম রায়হান বলেন, উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে গরিব মানুষের ওপর নিষ্ঠুরতম শুল্ক। গরিব ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকারের উচিত মূল্যস্ফীতির চাপ কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎসে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানি করতে হবে।

তিন দিনের সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিন দিনের সফরে ঢাকায় আসেন সার্জিও গর। বাংলাদেশে এটি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূতের প্রথম সফর।
১৫ মিনিট আগে
দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য অনন্য ভূমিকা রেখেছিল। তার কয়েক দশক পরে শেখ হাসিনার দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর সূচনাটি হয়েছিল শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়েই।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন আইপিজিএমআর বা পিজি হাসপাতাল) ১১৭ নম্বর কেবিনই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ ঠিকানা। অসুস্থ অবস্থায় জীবনের শেষ এক বছর এক মাস আট এই কেবিনে কেটেছে তাঁর। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেবিনটিকে সংরক্ষণ করা হয়েছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকক্ষ’
১০ ঘণ্টা আগে
দেশে গত জুন মাসের তুলনায় জুলাইয়ে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। জুনে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ছিল ১৮টি। জুলাইয়ে এই সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ৩৬টি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার...
১৪ ঘণ্টা আগে