
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সরকারনির্ধারিত ভাড়ার বাইরে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে দেশের মালিক সমিতির সব জেলা শাখা ও ইউনিটকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ শনিবার (২ মে) সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যেন না ওঠে, সে জন্য সারা দেশের মালিক সংগঠনগুলোকে সতর্ক করা হবে।
এ ছাড়া ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুষ্ঠু ও শৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। যানজট ও দুর্ঘটনাসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কেন্দ্রীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।
সভায় গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের ওপর এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ বৃদ্ধি এবং টায়ার-টিউবসহ বিভিন্ন যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মালিকদের দাবি, এতে পরিবহন খাত আর্থিক চাপে পড়ছে। বর্ধিত আয়কর ও যন্ত্রাংশের ওপর শুল্ক কমানোর দাবিতে সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে সমিতি।
এ ছাড়া সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে বিভাগীয় পর্যায়ে সভা আয়োজন এবং স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহাম্মদ এবং পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম। সভায় কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এএসএম আহম্মেদ খোকনসহ কার্যকরী পরিষদের ৭৯ জন সদস্য উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আজ রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত-এনসিপি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে ১১ দলীয় প্রতিনিধিদলে ছিলেন ঢাকা-১৬ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আবদুল বাতেন সাংবাদিকদের এ তথ্য জানান
২৫ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আজ রোববার (১৬ আগস্ট) নির্বাচন কমিশনে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
৩ ঘণ্টা আগে