
ঢাকায় একটি ‘চায়না টাউন’ প্রতিষ্ঠার সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ ও শিল্প সহযোগিতা প্রসারে আয়োজিত এক সেমিনারে তিনি এই প্রস্তাব রাখেন।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত “চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা” শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ-চীন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত সাত মাসে বাংলাদেশে চীনের বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি মার্কিন ডলার।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক জানান, চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে শিগগির চীনে বিডার একটি অফিস খোলা হবে। পাশাপাশি তিনি ঢাকায় একটি ‘চায়না টাউন’ গড়ার প্রস্তাব দেন, যা দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও চীনা কোম্পানিগুলো এখানে আরও বেশি বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং তারা দেশের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সেমিনারে চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইইএবি) একটি শিল্প গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে, যাতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ, টেক্সটাইল, প্রযুক্তি ও তথ্য খাতে চীনা বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন সিইইএবি প্রেসিডেন্ট হান কুন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং শীর্ষ বাণিজ্য অংশীদার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীন-বাংলাদেশ অংশীদারত্ব আরও বাড়ানো সম্ভব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাহেলা আক্তার, সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব ড. মোকছেদ আলী এবং ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুস সালাম বেপারী।
সেমিনারে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয় এবং চীন ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করবে।

গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
২৫ মিনিট আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনো নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি
১ ঘণ্টা আগে
অবৈধভাবে গরু ও মানুষের সীমান্ত পারাপার ঠেকাতে অভ্যস্ত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের এখন চোখ-কান খোলা রাখতে হচ্ছে ইলিশের চোরাচালান ঠেকাতেও। উৎসবের মৌসুম সামনে রেখে পদ্মার ইলিশ ভারতে এবং গুজরাটের ইলিশ বাংলাদেশে পাচার বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড...
২ ঘণ্টা আগে
সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, কোনো ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ না হলে সেই ব্যবসা চালিয়ে যেতেই হবে, এমন নিশ্চয়তা নেই। যাত্রীদের ওপর চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না।
২ ঘণ্টা আগে