রোহিঙ্গা ভোটার ঠেকাতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কমিশন পার্বত্য এলাকার চার জেলার ৩২ উপজেলাকে ইতিমধ্যে বিশেষ এলাকা ঘোষণা করেছে। এসব এলাকার নাগরিকদের ভোটার হতে গেলে পূরণ করতে হয় বিশেষ ফরম। এগুলো দেখভালের জন্য রয়েছে বিশেষ কমিটি। বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ‘বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য)’ ব্যবহার বিষয়ে কমিশন বৈঠকে আলোচনা করা হবে।
সূত্র আরও জানায়, রোহিঙ্গারা শুধু বিশেষ এলাকায় সীমাবদ্ধ নেই। তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। বর্তমান কমিশনের নির্দেশনা রয়েছে, কোনোভাবেই যেন বিদেশি ভোটাররা আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে।
এ ছাড়া আজকের বৈঠকে সব মহলের মতামতকে অগ্রাহ্য করে আওয়ামী লীগ সরকারের করা জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ ও বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে আরও রয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল কাঠামো ও সরঞ্জামাদি হালনাগাদকরণের বিষয়ে আলোচনা এবং বিবিধ।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে