স্বীকারোক্তি আদায়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে প্রসিকিউটর তানভীর হাসান জোহার বিরুদ্ধে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেওয়ার সময় এই অভিযোগ করেছেন। তবে এ সময় প্রসিকিউটর তানভীর জোহা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি, একজনকে গুলি করে হত্যা এবং একটি শিশুকে গুলি করলে তা মাথার এক পাশে লেগে অন্য পাশ দিয়ে বেরিয়ে তার দাদির মৃত্যুর ঘটনায় দায়ের মামলার প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে এই তিন ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।
এ মামলার ৫ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। পলাতক রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
গত ৩ ফেব্রুয়ারি এ মামলার যুক্তিতর্ক শেষ হয়। ৪ মার্চ রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে ৪ মার্চ রায় ঘোষণা হয়নি। ওই দিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে বলেছিল, এ মামলায় আরও ডিজিটাল অ্যাভিডেন্স দাখিল করবে। সে কারণে সময় চায় প্রসিকিউশন।
পুনরায় জবানবন্দিতে আজ বুধবার চঞ্চল চন্দ্র সরকার বলেন, ২০২৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে ওসি (যে থানা থেকে চঞ্চলকে গ্রেপ্তার করা হয়, সেই থানার ওসি) তাঁকে তাঁর কক্ষে নিয়ে যান। এর কিছুক্ষণ পর একজন পুরুষ ও একজন নারী সেখানে প্রবেশ করেন। সেই পুরুষ লোকটি ওসির কক্ষের দরজা বন্ধ করে দেন। নিজেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা পরিচয় দেন। নারীটিকে তাঁর হবু স্ত্রী হিসেবে উল্লেখ করেন।
চঞ্চল চন্দ্র সরকার বলেন, এরপর জোহা বলেন, তিনি যা বলবেন, তা তাঁকে (চঞ্চলকে) স্বীকার করতে হবে। তখন চঞ্চল চন্দ্র বলেন, তিনি রামপুরায় নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করেননি। সে সময় জোহা তাঁর সঙ্গে উগ্র আচরণ করেন এবং তাঁর কথামতো স্বীকারোক্তি দিতে বলেন। তবে রাজি না হলে জোহা চঞ্চলকে ভয়ভীতি দেখান। তাতেও রাজি না হলে চঞ্চলকে মেরে ফেলার হুমকি দেন তিনি। তাতেও রাজি না হলে জোহা চঞ্চলের নিকটাত্মীয়-স্বজনকে হত্যার হুমকি দেন।

তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সে দেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।
৮ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো কিছু সংবাদ হতে পারে না, সেটি কেবল মতামত হতে পারে। তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে এবং অ্যাক্টিভিস্টের ভূমিকায় যাওয়া উচিত নয়।
১৪ ঘণ্টা আগে
বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সাইবার অপরাধ ও তথ্যপ্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
১৫ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্মের ভিত্তিতে মানুষকে চিহ্নিত বা বিভাজন করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে। মানুষের পরিচয় ধর্ম দিয়ে নয়, মানুষ হিসেবে—এটাই একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক...
১৫ ঘণ্টা আগে