করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আগামী সাত দিন পর বিধিনিষেধ আরোপ করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনায় গতকাল সোমবারের আন্তমন্ত্রণালয় সভার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার প্রস্তাব করা হয়েছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যারা চলাচল করবে, তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। রেস্টুরেন্ট-হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদার ছাড়াও যিনি যাবেন তারও জরিমানা হবে। দোকানপাট খোলা রাখার সময়সীমা কমিয়ে রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের হার বেশি বেড়ে গেলে স্কুল চলবে কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে। এখনো আমরা সেই সিদ্ধান্ত নিইনি, সেই পরিস্থিতিও এখনো বিরাজ করছে না। অনেকে জিজ্ঞেস করেন, লকডাউন দেওয়া হবে কি না, আমরা এখনো সেই চিন্তা করছি না। যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি আমাদের বর্ডারগুলোতে স্ক্রিনিং আরও জোরদার করা হয়েছে এবং কোয়ারিন্টিনে যারা থাকবে, তারা যাতে বাইরে ঘোরাফেরা না করে, এ জন্য পুলিশি পাহারা দেওয়া হবে।’
‘ডিসি-এসপিদের বলা হয়েছে, তাঁরা সরকারের নির্দেশনা যখন পাবেন, তা যেন দ্রুত বাস্তবায়ন করেন। আগে ১৫ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজ প্রস্তাব করেছি সাত দিন সময় দেওয়ার জন্য। মন্ত্রিপরিষদ সচিবও এ বিষয়ে একমত পোষণ করেছেন। সাত দিন পরেই নির্দেশগুলো বাস্তবায়ন কার্যকর শুরু হবে।’
করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় উদ্বেগের কথা তুলে ধরে জাহিদ মালেক বলেন, পৃথিবীতে ওমিক্রন বৃদ্ধি পাচ্ছে, পাশের দেশেও বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশেও ওমিক্রনে আক্রান্ত কিছু রোগী পাওয়া গেছে। আমরা লক্ষ করছি, সপ্তাহখানেক যাবৎ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক।
আরও পড়ুন:

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়; সম্ভব হলে ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটাই শহীদ জিয়ার শিক্ষা।’
১২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পেতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মৃত শিশুদের মায়েদের বক্তব্য ছাড়া পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব নয়।
১৪ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান...
১৬ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
১৯ ঘণ্টা আগে