
দেশের বিমান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড় এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ডিসকাউন্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ শনিবার মানিকগঞ্জের মুন্নু সিটিতে সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
আফরোজা খানম বলেন, দেশের বিমান খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা সরকারের অন্যতম অগ্রাধিকার। যাত্রীসেবার মানোন্নয়ন, টিকিট বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সিন্ডিকেটের প্রভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পর্যটন মন্ত্রী জানান, প্রবাসীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে বিমান টিকিটে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ডিসকাউন্ট সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে বিমান টিকিট নিয়ে অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় করা হয়েছে।
এর আগে সকালে মানিকগঞ্জের মুন্নু সিটিতে মরহুম হারুণার রশিদ খান মুন্নুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আফরোজা খানম। পরে কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
অনুষ্ঠানের অংশ হিসেবে মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী। এ ছাড়া কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ অবদান রাখা চিকিৎসকদের সম্মাননা প্রদান করেন।
উল্লেখ্য, শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নু ২০১৭ সালের ১ আগস্ট ইন্তেকাল করেন। তাঁর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া, শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৮ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে