
পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সড়ক পরিবহন আইন সংশোধন, গাড়ির ইকোনমিক লাইফ বাড়ানোসহ যে আট দফা দাবি তুলেছেন, তা নিয়ে আগামী রোববার তাঁদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৈঠকে দাবি আদায় না হলে ১২ আগস্ট থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ফের হুমকি দিয়েছেন পরিবহন ও শ্রমিক নেতারা।
আজ শুক্রবার বিকেলে গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এই হুমকি দেন তাঁরা।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘আমরা বায়ুদূষণ বা দুর্ঘটনা চাই না। পুলিশের হয়রানিও সহ্য করতে চাই না। শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে চাই। গাড়িকে দূষণের জন্য দোষারোপ করা হলেও বুড়িগঙ্গা বা তুরাগ নদী কে দূষণ করল, সে প্রশ্ন তোলা উচিত।
‘আমাদের আট দফা দাবি ন্যায্য। এটা আমাদের বাঁচা-মরার লড়াই। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী রোববারের বৈঠকের পর মাঠে নামার জন্য সবাই প্রস্তুত থাকুন।’
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু বলেন, ‘আট দফা দাবির পক্ষে আমরা প্রতিবাদ সমাবেশ করছি। বিদ্যমান সড়ক আইনে দুর্ঘটনা ঘটলে চালকদের জামিন দেওয়ার সুযোগ নেই। তাদের ২ হাজার টাকার জরিমানা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে, যা অমানবিক। আমরা সরকারের কাছে সড়ক আইন সংশোধনসহ আট দফা দাবি পেশ করেছি।
‘এগুলো না মানলে ১২ আগস্ট থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। না হলে সামনে কেউই গাড়ি চালাতে পারবে না।’
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে যা কিছু করণীয়, আমরা তা করব। গাড়ি না চালিয়ে ইনকাম ট্যাক্সের অগ্রিম পরিশোধ করতে হবে—এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মেনে নেব না। গাড়ির ইকোনমিক লাইফ নিয়ে নানা কথা বলা হচ্ছে, অথচ একটি গাড়ির চেসিজ বদলালেই সেটির আয়ুষ্কাল আবারও বাড়ে। এটা সরকারও জানে।
‘ফ্যাসিস্ট সরকারের আমলে যে সড়ক আইন হয়েছে, তা আসলে কালো আইন। এই আইনের ভয়ে চালকেরা এখন গাড়ি চালাতে চান না। এই পরিস্থিতি চলতে থাকলে সামনে চালকের ভয়াবহ সংকট তৈরি হবে। এমন হলে আমাদের গাড়ি বন্ধ করে দিতে হবে।’
৮ দফা দাবি আদায়ে গত ২৭ জুলাই প্রথম সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সেদিন তাদের পক্ষ থেকে বলা হয়, ১১ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে পরদিন সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সব ধরনের বাণিজ্যিক যানবাহন (বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার) ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের দাবিগুলো হলো–

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
১০ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
১১ ঘণ্টা আগে