Ajker Patrika

বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে আপিল বিভাগে শুনানি কাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৯
বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে আপিল বিভাগে শুনানি কাল
এম এ কাইয়ুম। ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) শুনানি আগামীকাল মঙ্গলবার।

আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব শুনানির জন্য এ দিন ধার্য করেন। কাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানি হবে। নাহিদ ইসলাম একই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

এর আগে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়ে নাহিদ রিট করেছিলেন ২ ফেব্রুয়ারি। তবে শুনানি শেষে ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিলটি করেন নাহিদ ইসলাম।

রিট করার সময় আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক। তিনি তাঁর হলফনামায় বিষয়টি গোপন করেছেন। তাঁর ওই দেশের পাসপোর্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা-১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

বাংলাদেশেই বিশ্বের প্রথম নির্বাচন, যেখানে ফলাফল নির্ধারণ করবে জেন-জি

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এবার নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত