
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ওই দিন মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের পর সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী-সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের নামে মামলা করা হয়েছে। এসব মামলা যাচাই-বাছাই করা হবে, এ জন্য যে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য এসব মামলা পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ট্রেনের অগ্রিম টিকিট আর সব অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিট বিক্রি দুই অঞ্চলে ভাগ করে করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকালেই। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুরে।
৩ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেয়াদ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রশাসকেরা ভালোভাবে কাজ করবেন আমলাদের চেয়ে। মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে।
২ ঘণ্টা আগে
পরিবহন খাতে দেশজুড়ে ‘শ্রমিক কল্যাণ ফান্ড’-এর নামে নিয়মিত বিপুল অঙ্কের অর্থ আদায় হলেও তার যথাযথ সুফল শ্রমিকেরা পান না—এ অভিযোগ পুরোনো। পরিবহনশ্রমিকদের দাবি, অধিকাংশ ক্ষেত্রে তাঁদের কল্যাণের কথা বলে তোলা এ অর্থের স্বচ্ছ হিসাব নেই। একটি বড় অংশ সংগঠনের নেতাদের নিয়ন্ত্রণে থেকে যায়।
১১ ঘণ্টা আগে
সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব নির্দেশনা ও অনুশাসন দিয়েছেন, তা বাস্তবায়নে সব সচিবকে চিঠি পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। চিঠিতে প্রধানমন্ত্রীর চার দফা নির্দেশনা তুলে ধরা হয়েছে।
১৪ ঘণ্টা আগে